• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু

য‌শোর প্রতি‌নি‌ধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এ.এম.
বেনাপোল বন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানি করে। ছবি

বেনাপোল বন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বেনাপোল বন্দরে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে পাঠায়।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা। তবে সংকটের বাজারে ইলিশ রপ্তানিতে দাম বাড়বে বলছেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানান অন্তবর্তীকালীন সরকারকে। এতে সরকার দেশের ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ যায় ভারতে। আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ মেট্রিক টন। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন।

সাধারণ ক্রেতা রহমত বলেন, এক মাস আগেও দেশের বাজারে প্রতিকেজি ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে আর দেশের মানুষ কিনতে গেলে বেশি।
 
বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ বলেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বাজারে। রপ্তানিতেও কিছুটা প্রভাব পড়েছে।

রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, “ইলিশ রপ্তানি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে জোরদার করবে।” বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, প্রথম চালানের ইলিশ মান পরীক্ষা শেষে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন যোগ করেন, “রাত ১টায় ট্রাক পেট্রাপোল বন্দরে প্রবেশ করলে কাগজপত্র পরীক্ষা করে দ্রুত ছাড়করণে সহযোগিতা করা হয়। তবে ভারত অংশে দেরি হওয়ায় শেষ রাতেই পৌঁছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ