• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

উপদেষ্টা আসিফ মাহমুদ:

সিঙ্গাপুরে উপদেষ্টার চিকিৎসা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।। ছবি: সংগৃহীত

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত এবং আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি যতদূর জানি নুরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা আজ সিঙ্গাপুরে হচ্ছে বিষয়টা এমন নয়। অনেক দিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন, কন্টিনিউশনটা (ধারাবাহিকতা) তো আপনার...। আপনি যদি ক্যানসার আক্রান্ত হন উপদেষ্টা হওয়ার পর আবার চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’

তিনি এই মন্তব্য করেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের (২য় পর্যায়) আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড