• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম, স্থানীয়দের বাধায় জামায়াত নেতারা বহিষ্কৃত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার মনোহরগঞ্জে মসজিদে রাজনৈতিক সভা আয়োজনের চেষ্টা করে বিপাকে পড়েছেন জামায়াতে ইসলামী নেতারা। স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তাদের প্রোগ্রাম বন্ধ করে মসজিদ থেকে বের করে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বারবার বলছেন, “রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে কেন? মসজিদে শুধু মুসল্লিদের প্রোগ্রাম হবে, রাজনৈতিক কিছু নয়।” এসময় মসজিদের ভেতরে হট্টগোল সৃষ্টি হয়। স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জামায়াত নেতাকর্মীরা। 

যদিও তাদের দাবি ছিল, বৃষ্টির কারণে বাইরের অনুষ্ঠান ভেতরে করা হয়েছিল, ভিডিও ধারণকারী নিশ্চিত করেন-সেসময় বাইরে বৃষ্টি হচ্ছিল না। ভিডিওতে মসজিদের বাইরেও চেয়ার ও স্টেজ সাজানো অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ভেতরে জামায়াতের সাংগঠনিক ও রাজনৈতিক আলোচনা চলছিল। উত্তেজনা বাড়লে মুসল্লিরা একজোট হয়ে তাদের বের করে দেন।

মুসলমানদের উপাসনালয় শুধু নামাজ ও ধর্মীয় কার্যক্রমের স্থান-এটি রাজনৈতিক সভার জায়গা নয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ