• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনার মামলায় মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তার সাক্ষ্যগ্রহণ চলে, তবে শেষ না হওয়ায় অবশিষ্ট অংশ আজ গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।

গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল বলে দাবি করেন এবং এজন্য ক্ষমা চান।

সাক্ষীদের জবানবন্দিতে আন্দোলনের সময় সারা দেশে হত্যাযজ্ঞ ও নৃশংসতার চিত্র উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা ও কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগনামায় রয়েছে তথ্যসূত্র, জব্দতালিকা, দালিলিক প্রমাণাদি ও শহীদদের তালিকা। মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী