• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

'শহীদ জিয়াই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।  

এসময় রহমাতুল্লাহ বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের মুল আকাঙ্খা হরণ করেছিল শেখ মুজিব। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতাসহ দেশের গণতন্ত্র 
নিশ্চিত করেছিলেন শহীদ জিয়া। যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না সে সমাজকে গণতান্ত্রিক সমাজও বলা যায়না। 

তিনি আরও বলেন, গণমাধ্যমের কারণেই মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন থাকে না সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় না। 

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে রহমাতুল্লাহ বলেন, এই নির্বাচবনটি প্রশ্নবিদ্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম নির্বাচন হওয়া সত্ত্বেও সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কিনা এই নিয়েই এখন জগণের মাঝে শঙ্কা বিরাজ করছে। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে গণতন্ত্র ও রাষ্ট্র ও দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।  

দলের মনোনয়ন প্রসংগে তিনি আরও বলেন, নির্বাচনের সময় হলে দল যাকে মনোনয়ন দেবে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবে। 

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত,  মুরাদ আহমেদ, সাইফুর রহমান মিরণ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩