• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

জনগণই আমার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল : মোদি

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণই আমার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল’ এবং তাদের সামনেই আমার নিজের বেদনা প্রকাশ করি।

নিজের এবং তার মা প্রয়াত হীরাবেন মোদির বিরুদ্ধে মৌখিক লাঞ্ছনা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে, মোদি রোববার (১৪ সেপ্টেম্বর) বলেছেন, তিনি ‘ভগবান শিবের ভক্ত’ এবং ‘লাঞ্ছনার বিষ গিলে’ ফেলবেন।

আসামের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে তিনি বলেন, ‘আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর।’ 
 
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি যদি তাদের (জনগণ) সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।
 
মোদি বলেন, বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।’
 
তিনি বলেন, ১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক