• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।

মৃতক ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন, তবে রাত পর্যন্ত বাড়ি ফেরেননি এবং তার মোবাইলও বন্ধ ছিল।

স্থানীয়রা লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশ’ পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ