• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

ভিওডি বাংলা ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
তানভীর বারী হামিম ও ঢাবির সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামি। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তানভীর বারী হামিম। তিনি ৫,২৮৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। তবে ভোটের ফল নয়, ভোটের দিনের একটি ঘটনাই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু।

সেদিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে হামিমের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলের আলোচনায় অংশ নেন হামিম ও শেহরীন আমিন মোনামি। হামিম ভিডিওটি নিজের ফেসবুকেও শেয়ার করেন। আলোচনার সময় তিনি শিক্ষকের সঙ্গে আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।

হামিম বলেন, “ম্যাম তখন প্রশাসকের দায়িত্বে ছিলেন, তাই আমি প্রশাসক হিসেবে প্রতিবাদ করেছি। তবে শেষ পর্যন্ত তিনি আমার শিক্ষক। আমি উত্তেজিত হয়ে যে ভাষায় কথা বলেছি, সেটা আমার উচিত হয়নি। এজন্য আমি অনুতপ্ত।”

তিনি আরও জানান, ওইদিন সকাল থেকেই একাধিক অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছিল। তবে মোনামির বিরুদ্ধে আলাদাভাবে কোনো পক্ষপাতের অভিযোগ ছিল না।

শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ‘শিবির’ ট্যাগ দেওয়ার সমালোচনা করে হামিম বলেন, “ম্যাম, আপনাকে নিয়ে যারা আজেবাজে কথা লিখেছে, তাদের যদি সাংগঠনিক পরিচয় থাকে এবং প্রমাণ দেওয়া হয়, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’
মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা
সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যু: মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা