• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নিয়মিত ওটস খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সকালের নাশতায় এখন অনেকের পছন্দের তালিকায় রয়েছে ওটস। একসময় বিদেশিদের খাবার হিসেবে পরিচিত থাকলেও এখন শহর থেকে গ্রাম-সব জায়গাতেই সহজলভ্য এই পুষ্টিকর শস্য। বিশেষজ্ঞদের মতে, ওটস সত্যিকারের ‘সুপারফুড’, যা শক্তি জোগানোর পাশাপাশি নানা রোগ প্রতিরোধে কার্যকর।

ভালো ঘুমে সহায়ক: এতে থাকা মেলাটোনিন ও জটিল কার্বোহাইড্রেট মস্তিষ্কে ট্রিপটোফ্যানের মাত্রা বাড়ায়, যা স্নায়ু শান্ত রাখে ও ঘুমের মান উন্নত করে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে: টাইপ-২ ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্সে ভোগা ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী।

হজমশক্তি বাড়ায়: ওটসে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার অন্ত্র পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

হার্টের সুরক্ষা দেয়: অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বজায় রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

ত্বকের যত্নে কার্যকর: শুষ্ক, রুক্ষ ও চুলকানিযুক্ত ত্বকের জন্য প্রাকৃতিক সমাধান। প্রসাধনীতেও ওটমিল ব্যবহৃত হয়।

ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তি বাড়ানো কিংবা ত্বকের যত্ন-সব ক্ষেত্রেই নিয়মিত ওটস খাওয়া হতে পারে স্বাস্থ্যকর অভ্যাসের অন্যতম ভরসা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?