• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সোনাগাজী প্রেসক্লাবের প্রথম সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা


প্রকাশ:  ৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
সোনাগাজী প্রেসক্লাবের প্রথম সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

সোনাগাজী প্রেসক্লাবের প্রথম সাধারণ সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

বুধবার (০৬নভেম্বর) সোনাগাজী পৌর শহরের নিউ হারবি কনভেশন হলরুমে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দৈনিক সংগ্রাম সোনাগাজী প্রতিনিধি মাহমুদুল হাসানকে সভাপতি ও দৈনিক যুগান্তর সোনাগাজী দক্ষিণ প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অপরাপর সদস্যরা হলেন-দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি শেখ আবদুল হান্নান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি সাইফুল আলম হিরন সহ-সভাপতি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আলমগীর হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি হবিবুল ইসলাম রিয়াদকে সাংগঠনিক সম্পাদক, আমাদের কন্ঠ ও স্টার লাইন প্রতিনিধি এসএন আবছার কে দপ্তর সম্পাদক, দৈনিক কালবেলা প্রতিনিধি মোতাহের হোসেন ইমরানকে কোষাধ্যক্ষ, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সালাহ উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভোরের ডাক প্রতিনিধি বাহার উল্যাহ বাহারকে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসাইন, সাপ্তাহিক নির্ভিকের প্রতিনিধি হাফেজ মো. হিজবুল্লাহ, যায়যায় দিন প্রতিনিধি হাসান মাহমুদ, মুক্তির লড়াই প্রতিনিধি আবু তাহের ও দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি বায়েজিদ হোসেনকে কার্য নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম হিরণের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জান্নাতুল ফেরদাউস মিতা, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, সোনাগাজী ব্যাংকার্স ফোরামের সভাপতি মনছুর আলম, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী পৌর জামায়াতের আমির মাও. কালিম উল্যাহ, ইসলামি আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাও ইকরামুল হক ভূঞা, সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আবদুল মান্নান, ফেনী জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল হক, জিসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকুসুদুর রহমান রাসেল হামিদি, পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভূঞা, সোনাগাজী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাও. আবুল কাশেম, ইসলামি আন্দোলন সোনাগাজী উপজেলা সহ-সভাপতি মাও. মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, শিক্ষক সমিতির নেতা মাস্টার হুমায়ূন কবির, হোসাইন আহম্মদ, এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান, ডা. মো. ইসমাঈল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল, মাও. কামাল উদ্দিন, মাস্টার সেলিম আলদীন, মোমিনুল হক মানিক, মো. হানিফ, কাজী মো. শিহাব উদ্দিন ও ব্যবসায়ী ফরহাদ হোসেন আরজু, মহি উদ্দিন মুক্তার ও তারেক ভূঞা প্রমূখ সহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সমাজ, বৈষম্য বিরোধী আন্দলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোহাম্মদ হোসাইন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের