• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

শিবিরের কারচুপির কারণেই ছাত্রদল সরে গেছে: এমরান সালেহ

ময়মনসিংহ প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের বর্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কইচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সম্মেলনে তিনি বলেন, “জাকসু নির্বাচনে শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছে।”

তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থিদের বিজয় ঠেকাতে ভারতপন্থি ও পাকিস্তানপন্থিদের অশুভ আঁতাত প্রকাশ পেয়েছে। তবে এ থেকে শিক্ষা নিয়ে জাতীয় নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।”

এমরান সালেহ প্রিন্স দাবি করেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট তৈরি করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আয়োজন আসলে প্রহসন। এর সঙ্গে কিছু উপদেষ্টা, কয়েকটি রাজনৈতিক দল ও অরাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত।

তিনি বলেন, “জনগণ নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা সহ্য করবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, না হলে দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের