• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায়

শিয়ালের কামড়ের তিন মাস পর কিশোরের মৃত্যু

  যশোর প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার জয়নগর গ্রামে শিয়ালের কামড়ের তিন মাস পর সাগর হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের গফফার হোসেনের ছেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে সাগরকে শিয়াল কামড়ে দেয়। তবে এ ঘটনা কাউকে জানায়নি সে। এমনকি কোনো ধরনের চিকিৎসাও নেওয়া হয়নি। গত ৮ সেপ্টেম্বর সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে সাগর বিষয়টি প্রকাশ করে। এরপর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফেরত দেওয়ার পর ৯ সেপ্টেম্বর বিকেলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকেও ফেরত দিলে তাকে বাড়িতে আনা হয়। এরপর বুধবার (৯ সেপ্টেম্বর) নিজ বাড়িতে সাগরের মৃত্যু হয়। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, ‘যে কাউকে শিয়াল, কুকুর, বিড়াল বা বন্য প্রাণী কামড় বা আঁচড় দিলে অবহেলা করা যাবে না। অবশ্যই দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের পরপরই সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুতে হবে। কোনো ধরনের কেটে যাওয়া বা রক্ত পড়া থাকলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন (টিকা) নিতে হবে। চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যার কোনো চিকিৎসা নেই।

সাগরের বাবা গফফার হোসেন বলেন, ‘আমরা আগে জানতাম না যে সাগরকে শিয়াল কামড়ে ছিল। ছেলেকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম’।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত
সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক