• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

শিবিরকে অভিনন্দন জানিয়ে পরে পোস্ট সরাল পাকিস্তান জামায়াত

ভিওডি বাংলা ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পি.এম.
পাকিস্তান জামায়াত। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল পাকিস্তান জামায়াতে ইসলামী। দলটি বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা পোস্ট করলেও কয়েক ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেয়।

শুভেচ্ছা বার্তায় পাকিস্তান জামায়াতে ইসলামী লিখেছিল—বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

তাদের দাবি, এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত জয় হয়েছে শিবিরের। পোস্টে আরও বলা হয়, এই বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায় ও বাংলাদেশকে “ভারতীয় প্রভাব থেকে মুক্তির” পথ দেখাবে।

শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দেয় পাকিস্তান জামায়াতে ইসলামী। তাদের মতে, প্রতিকূলতা সত্ত্বেও সরকার নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে, যা প্রশংসনীয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট