• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধা ৬'টায় উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

এ সময় মতবিনিময় সভায় খানখানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর ছবুর চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক জাহেদ, কোকদন্ডি গুনাগরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুর রহমান, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কায়েস, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহাদুর, উপজেলা যুবদল নেতা মো. রহিম, শাহেদুর রহমান, মো. জালাল, জেলা ছাত্রদল নেতা রবিউল আউয়াল হিরো প্রমুখ।'

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আর এই দুর্গা পূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সারাদেশের মতো নির্ভয়ে বাঁশখালীতেও শারদীয় দুর্গোৎসব হবে। আমি নিজেও সরাসরি প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করবো। আশারাখি আমার বাঁশখালীতে কোনরূপ ঝামেলা ছাড়া সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ