• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন

ভিওডি বাংলা ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ অনুষ্ঠানে অংশ নেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভুটানের রাজকন্যা ইউফেলমা চোডেন ওয়াংচুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, প্রধান বিচারপতি নরবু শেরিং, জাতীয় পরিষদের চেয়ারপার্সন সাঙ্গে দোরজি, বিদেশ ও বাণিজ্যমন্ত্রী ডি এন ধুঙ্গেল, জেম শেরিংসহ দেশটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দুই দেশের চিরস্থায়ী বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধন পুনর্ব্যক্ত করেন। তারা মনে করেন, নতুন চ্যান্সেরি ভবনটি বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভুটানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেন। এ সময় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার, বিমান যোগাযোগ বৃদ্ধি, কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির সঙ্গে এর সংযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানির আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি দুই দেশের মধ্যে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে ভুটানে দক্ষ পেশাজীবী পাঠানো নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, গেলেফু মাইন্ডফুলনেস সিটি বাস্তবায়নে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার