• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতার রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে— ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে। এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

সবশেষ, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক