• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাজাপুরে নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মাদ্রাসা অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯ জন। এর মধ্যে রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর হোসেন ৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আকন (দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যিনি সব ধরনের পদ থেকে অব্যাহতি পেয়েছেন) মাত্র ২ ভোট পান এবং পরাজিত হন।

ফলাফল ঘোষণার পর সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। 

তিনি বলেন, “নাসিম উদ্দিন আকন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হয়ে বিএনপি থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারই প্রতিফলন ঘটেছে আজকের নির্বাচনে ন্যাক্কারজনক পরাজয়ের মধ্য দিয়ে। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বিজয়ী সভাপতি এডভোকেট নুর হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাই।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ