• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বড় পতনের দিনে লেনদেনেও ভাটা

নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সবগুলো সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জের সবগুলো সূচক প্রায় ২ শতাংশের কাছাকাছি কমেছে। লেনদেনে অংশ নেওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে কিছু শেয়ারের, তবে ৪ গুণ সংখ্যক শেয়ারের দাম কমেছে। বিশেষ করে বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের পতনের কারণে প্রধান সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯০ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ কমে ৫,৫৩৮ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএসও ২১ পয়েন্ট কমে ১,২০৪ পয়েন্টে পৌঁছেছে।

তুলনামূলকভাবে সবচেয়ে বড় পতন হয়েছে ডিএসই-৩০ সূচকে, যা মাত্র ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত। এ সূচক ৩৯ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ কমে ২,১৫৩ পয়েন্টে নেমেছে। ৩০ কোম্পানির মধ্যে ২৯ কোম্পানির শেয়ারের দরপতনই সূচকের বড় পতনের মূল কারণ। সবচেয়ে বেশি নেতিবাচক অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ালটন, ইউনিট হোটেল, রবি ও বিকন ফার্মার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির শেয়ারের দাম বেড়েছে, ৩০৫টির দাম কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ১,১৭২ কোটি ২৭ লাখ টাকা, যা আগের দিনের ১,৪০০ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের তুলনায় ২২৮ কোটি ৫৭ লাখ টাকা কম।

আজ সর্বাধিক লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে (৫০ কোটি ১৩ লাখ টাকা)। রবি আজিয়াটা পিএলসি (৩৯ কোটি ২৪ লাখ টাকা) ও খান ব্রাদার্স অ্যান্ড পিপি ওভেন ব্যাগ লিমিটেড (২৭ কোটি ৫৪ লাখ টাকা) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে-সিটি ব্যাংক, এনার্জিপ্যাক, এমজেএল বাংলাদেশ, ট্রাস্ট ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইটি কনসালট্যান্ট এবং মালেক স্পিনিং।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল