• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ব্যাপক সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আশাবাদী : উমামা

ক্যাম্পাস প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এ.এম.
প্রার্থী উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

তবে কোন হল থেকে সবচেয়ে বেশি ভোট আশা করছেন– এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে কিছু না জানিয়ে বলেন, এখনো সে হিসাব হাতে আসেনি।

ভোটের পরিস্থিতি সম্পর্কে উমামা বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সবাই আসছে, ভোট দিচ্ছে। আমরা চাই এভাবেই যেন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোটগ্রহণ। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষা দিবসে ফুল দেওয়া নিয়ে ডাকসুতে প্রকাশ্য কোন্দল
ভাষা দিবসে ফুল দেওয়া নিয়ে ডাকসুতে প্রকাশ্য কোন্দল
আত্মহননের চেষ্টা মেঘমল্লার বসুর
আত্মহননের চেষ্টা মেঘমল্লার বসুর
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ