• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

জাতীয় নির্বাচন নিয়ে অযথা শঙ্কা তৈরি করা হচ্ছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টি করছে। তবে দেশের মানুষ এ ধরনের অযাচিত প্রচেষ্টা সমর্থন করবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “ঠাকুরগাঁও বিএনপি আমার কাছে একটি ইমোশনাল ইস্যু। বিএনপি প্রতিষ্ঠার পর সংগঠনটি ভালো অবস্থায় ছিল। কিন্তু এরশাদ আমলে বড় ধাক্কা খায়। তখন আমরা তিলে তিলে সংগঠনকে গড়ে তুলি। আজ সেটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী সরকারের ‘ফ্যাসিস্ট নির্যাতনের’ কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে সব প্রতিকূলতা পেরিয়ে জেলা বিএনপি এখন উজ্জীবিত হয়েছে এবং সম্মেলনের জন্য প্রস্তুত।

বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন, যা ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

এর আগে ২০১৭ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক