• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের দুই মাস অতিক্রম হলেও ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এখনো আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পাননি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনীহা ও খুনিদের দ্রুত আইনের আওতায় আনার বিলম্বের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

রোববার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইবি মিল্লাতিয়ান সোসাইটির ব্যানারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত কতদূর?’ ‘এই পরের লাশ কি আমি হব?’সহ নানা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেন।

মানববন্ধনে বক্তারা জানান, ‘দুই মাস হয়ে গেছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু এখনও সিআইডি দায়িত্ব পাননি। আমরা প্রশ্ন রাখি, প্রশাসন খুনিদের সঙ্গে লিয়াজো করছে কি না।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, নাহলে ক্যাম্পাস অচল হয়ে যাবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, ‘দুই মাস পরও কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি। যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করা হয়, আমরা ক্যাম্পাসকে অচল করে দেব। আমাদের পদযাত্রা চলবে যতক্ষণ না সাজিদ আব্দুল্লাহর মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচারের মুখোমুখি হয়।’

তিনি আরও বলেন, ‘সাজিদের মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছে, তাদেরকেও ফাইন্ড-আউট করতে হবে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার বদলে কেউ নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ