• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপ। নতুন আসরের আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ, যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে এই দলে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। বিশেষজ্ঞদের মতে, এ দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার রাখা হয়েছে।

ব্যাটিং অর্ডার হিসেবে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আট নম্বরে আছেন আফগান স্পিনার রশিদ খান। দলের পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:

সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি- সাঈদ আজমল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উরুগুয়ের বিপক্ষে জয়ের পর স্পেন খেলোয়াড়দের উদযাপন। ছবি: সংগৃহীত
গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, হতাশায় বিদায় উরুগুয়ের
ছবি: সংগৃহীত
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল
ছবি: সংগৃহীত
নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স