• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভার ভবনকে টার্গেট করা হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো জানিয়েছেন, ভবনের ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ চালাচ্ছিল। রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলছেন, ড্রোন হামলায় ভবনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, হামলায় ৯টি মিসাইল এবং ৫৬টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ ড্রোন দিয়ে হামলার রেকর্ড। এ হামলায় ৩৭টি স্থানে আঘাত করা হয়েছে, আর ৮ স্থানে ধ্বংসাবশেষ পড়েছে।

ব্রিটিশ সাংবাদিক সারাহ রেইনসফোর্ড জানিয়েছেন, ইউক্রেনের সিটি সেন্টারে রাশিয়ার এই ধরনের হামলা বিরল। সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা রয়েছে, কিন্তু এতসংখ্যক ড্রোন ও মিসাইল একসাথে আসায় তা কার্যকারিতা হারিয়েছে।

হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। অন্যান্য অঞ্চলেও হতাহতের খবর আসছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!