• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও ৭৪নং ওয়ার্ড উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), একই ওয়ার্ডের আরেক সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম রিফাত (২৮)।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট, রাজধানীতে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও নন্দীপাড়া বটতলা থেকে জসিম ও সামিউলকে এবং রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও সি ব্লক থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে এবং রাত দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে আটক করা হয়।

এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আরও নয়জন নেতাকর্মীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে ডিবি। একই ঘটনায় মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাহিদা নূর সুইটিকেও গ্রেপ্তার করা হয়।

এছাড়া বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডি থেকে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড