• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

৫ দিনে ব্লক মার্কেটে ১৬৬ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

গত সপ্তাহের পাঁচ কার্যদিবস (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ওরিয়ন ইনফিউশনের শেয়ার থেকে মোট ৫৬ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে এই শেয়ারের দর দাঁড়িয়েছে ৫৭১ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড এর শেয়ারে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার থেকে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ টাকা। বৃহস্পতিবারের শেষ দরে শেয়ারটির মূল্য ছিল ১৩৮ টাকা ৬০ পয়সা।

পূবালী ব্যাংক লিমিটেড তৃতীয় অবস্থানে থেকে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সা। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এর শেয়ারের ব্লক লেনদেন হয়েছে ৮ কোটি ৬৯ লাখ টাকা, দর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সা।

এর বাইরে ফাইন ফুডস লিমিটেড এর শেয়ারের ব্লক লেনদেন হয়েছে ৫ কোটি ৮৬ লাখ টাকা, যার দর সপ্তাহ শেষে ছিল ২৯১ টাকা ৯০ পয়সা।

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৫৮ লাখ টাকা, গ্রামীণফোনের ৫ কোটি ১৬ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৮৯ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ১৯ লাখ টাকা এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল