• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

মানিকছড়িতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

খাগড়াছড়ি প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়িতে শত মানুষের উল্লাসে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে উপজেলার মহামুনি থেকে নানা শ্রেণি-পেশার শতশত নবী প্রেমিকদের অংশগ্রহণে জশনে জুলুস বের করা হয়। জুলুসে অংশ নেয়া শতশত মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আমতল হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

উপজেলা আহলে ওয়াল জামায়াতের সভাপতি শামসুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও জশনে জুলুসে উদযাপন কমিটির আহ্বায়ক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবদুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নূরী, মাওলানা মাহমুদুল হক ফারুকী, মুফতি মো. জসিম উদ্দিন, মাওলানা মো. নুরুল কবির, মাওলানা আহমদুল হক ও মাওলানা মো. আশিকুর রহমান।

সভায় বক্তারা বলেন, 'আজকের এই দিনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। ফলে কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত'। পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয় জশনে জুলুসের কর্মসূচি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী