• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পি.এম.
নারায়ণগঞ্জে আসামি ছিনতাই। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমানসহ চার পুলিশ সদস্য সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালান। উদ্দেশ্য ছিল হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করা।

অভিযান চলাকালে মহসিনকে গ্রেপ্তার করার পর স্থানীয় সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জ্বল, ইকবাল, বাবুল ও লিটন দাসের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। তারা হাতকড়া পরা মহসিনকে ছিনিয়ে নেয় এবং এ সময় খাজা মিয়ার বিকাশ দোকানে ভাঙচুর চালিয়ে অর্থও লুট করে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এসময় আসামির হাতকড়া উদ্ধার করা হলেও মহসিনকে আর গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, “খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা থানা পুলিশ লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

এ বিষয়ে কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার সঙ্গে জড়িত নয়—এ দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ