• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভালো শেয়ারের বিক্রির চাপ, সূচকে পতন ও লেনদেনে হ্রাস

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সব সূচকই পতনের মধ্য দিয়ে বন্ধ হয়েছে। তবে এদিন বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। মূলত ভালো শেয়ারগুলোর বিক্রির চাপ বাজারে পতনের মূল কারণ হিসেবে দেখা গেছে। একই সঙ্গে লেনদেনেও ভাটা পড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫,৬১৪ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২,১৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪ পয়েন্ট কমে ১,২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-৩০-এর ভালো ৩০টি কোম্পানির মধ্যে অধিকাংশ শেয়ারের দরপতনের ফলে সূচকগুলোতে পতন দেখা দিয়েছে। বিশেষ করে বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা ও ওয়ালটনসহ ১৮টি কোম্পানির শেয়ারের দর কমেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৪৫টির কমেছে, এবং ৭২টির অপরিবর্তিত রয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ১,৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা, যা আগেরদিনের ১,৩৯৭ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় ৫৯ কোটি ৪ লাখ কম। সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির শেয়ারে, যা ৪৬ কোটি ৩১ লাখ টাকার হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও বৃহস্পতিবার সব সূচকই পতনের মধ্য দিয়ে বন্ধ হয়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে ১৫,৭০২ পয়েন্টে নেমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৩৮ প্রতিষ্ঠান থেকে ১০৮টির দর বেড়েছে, ১০৮টির কমেছে এবং ২২টির অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা, যা আগের দিনের ২১ কোটি ১২ লাখ টাকার তুলনায় কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল