চব্বিশের বিজয় ৭১ এর স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই উপদেষ্টা। তিনি ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কী উদযানপ করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানের শহিদদেরও রক্তের বিনিময়ে। ৭১ থেকে ২৪, আমাদের স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চাই।







