• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

হাতিয়ার সাত লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

নোয়াখালী প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

হাতিয়ার প্রায় সাত লাখ মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দ্বীপবাসী। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কার্যালয়ের প্রধান ফটকে প্রতীকী তালা ঝুলিয়ে এক ঘণ্টার জন্য কার্যক্রম বন্ধ করে দেন তারা।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের তীব্র সংকট রয়েছে। শয্যা ও সরঞ্জামের অভাবে রোগীরা ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। এমনকি ইমারজেন্সি বিভাগেও প্রায়ই চিকিৎসক না থাকায় সাধারণ কর্মচারীরাই রোগীদের সেবা দেন।

হাতিয়া স্টুডেন্ট ফোরাম, ছাত্রকল্যাণ পরিষদ, হাতিয়া সমিতি-নোয়াখালী ও হাতিয়া ফোরামসহ বিভিন্ন সংগঠন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।

হাতিয়ার বাসিন্দা শাহ মিজানুল হক মামুন বলেন, “স্বাস্থ্যসেবার অভাবে দ্বীপবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। জটিল রোগ বা দুর্ঘটনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। চিকিৎসক-নার্সের সংকটে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”

অ্যাডভোকেট নোমান সিদ্দিক বলেন, “এখানে রোগীদের জীবনের কোনো মূল্য নেই। অনেক গর্ভবতী মা চিকিৎসার অভাবে নোয়াখালী যাওয়ার পথে মারা যান। আমাদের দ্রুত কার্যকর ব্যবস্থা দরকার।”

এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, হাতিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মঙ্গলবারের এ কর্মসূচির বিষয়টিও জানানো হবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ