• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

জাবির অন-ক্যাম্পাস মাস্টার্সে ভর্তির সময়সীমা বাড়ল

   ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। অনলাইনে প্রাথমিক আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।

প্রাথমিক আবেদনের ফি ৫০০ টাকা সোনালী সেবা বা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। এ জন্য আবেদনকারীদের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখ করে নির্ধারিত পে-স্লিপে টাকা জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত, স্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবন। মেধাতালিকা প্রকাশিত হবে ২৩ অক্টোবর। এরপর ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ক্লাস শুরু হবে ৯ নভেম্বর থেকে।

এই মাস্টার্স প্রোগ্রামে আর্টস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং বিজনেস স্টাডিজ গ্রুপভিত্তিক বিভিন্ন বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-বাংলা, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, গণিত, পদার্থবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম