• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযানে ১জনকে কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও অন্যজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে উপজেলার নাপোড়া ইউনিয়নের নাপোড়া ছড়া, শেখেরখীল, চাম্বল এবং শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শেখেরখীল ইউনিয়নের নাপোড়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিক্রির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে বালু ব্যবহারের অভিযোগে বাদল কান্তি দেবের ছেলে অচ্যুত দেব(৪৮) কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার বিধান লঙ্গনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া শীলকূপ টাইমবাজারের বেলাল স্টোর নামীয় একটি দোকানে ট্রেডমার্কবিহীন ভেজাল জুস, চকলেট, আচার ও চিপস মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৫২ ধারা অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার পাশাপাশি ভেজাল পণ্যগুলো স্যানিটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে জব্দ ও বাজেয়াপ্ত করা হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন- “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি এবং ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ