• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নুরকে দেখতে হাসপাতালে গেলেন রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৩:০৬ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী আহমেদ । ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিউতে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী আহমেদ ।

রোববার  (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরের খোঁজ খবর নেন তিনি । 

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। জ্ঞান ফিরলেও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, নুরের ওপর ন্যাক্কারজনক আক্রমণ করা হয়েছে। পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তার শরীরের আঘাতগুলো একটু ডানে-বামে লাগলে অনিবার্য মৃত্যু ছাড়া জীবিত পেতাম না।

তিনি বলেন, এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের দাবি করছি।

তিনি বলেন, শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেনি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে, অবাক কাণ্ড। যে লোক নির্বচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে, রাজনীতির কথা বলে কীভাবে। এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে নুরের দ্রুত সুস্থতা চেয়ে ঘটনা তদন্তে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড