• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

পুলিশ ‘অ্যাকটিভ’ হলে সবাই অভিযোগ করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০১:৫৫ পি.এম.
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী -ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে।” রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল আগুন লাগার ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে, তবে আগুন লাগার আগেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” তিনি আশা প্রকাশ করেন, এসব ঘটনার পুনরাবৃত্তি কমাতে সবার সহযোগিতা দরকার।   

নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা চাইবে না নির্বাচন হোক। এটি প্রতিহত করার দায়িত্ব জনগণ, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।”

রোববার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে দেশজুড়ে সার্বিক পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকা, পুলিশ সংস্কার, রাজনৈতিক দলের কার্যকলাপ, মাদক, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও ফেক নিউজ বিষয়েও আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। ছোট স্বার্থের কারণে বিভাজন হলে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে।”

তিনি অবরোধ নিয়েও মন্তব্য করেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও আশপাশে ১,৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। এগুলো রাস্তায় না করে খোলা মাঠ বা উদ্যানে দাবি জানালে জনদূর্ভোগ কমবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি