• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নেত্রকোণায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

নেত্রকোণা প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি কাজী শানেওয়াজ জানান, গতকাল শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন।

নিহতরা হলেন, দৌজাহান মিয়া (৫৫) এবং নূর মোহাম্মদ (২৮)। পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আহত আরও ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে আজ রবিবার (৩১ আগস্ট) ভোরে একজনের মৃত্যু হয়। এবং সকালে দিকে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।

নিহত দৌজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন বলেন, পূর্বে থেকেই তাদের সঙ্গে জমিজমা ও টাকা পয়সা লেনদেন বিষয়ক সমস্যা চলে আসছিল। এরই জের ধরে গতকাল নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিল থেকে বাড়ি ফেরার সময় তাকে মোটরসাইকেলের ওপর অতর্কিত হামলা করে হত্যা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ