• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে নুরকে

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ এ.এম.
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-ছবি সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার জন্য ভিভিআইপি-১ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিগগিরই তাকে ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হতে পারে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত লেগেছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে, যদিও তিনি কিছুটা ট্রমায় আছেন। চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন।”

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড