• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একাদশে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু, সময় ২ দিন

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ১০:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হয়।

আবেদন করার সময়সীমা সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর পর আর আবেদন করার সুযোগ থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় ভর্তি কমিটি। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রোববার একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গত ২৮ আগস্ট রাতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, আবেদন করেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যে এক হাজার ৪১৮ জন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত।

প্রথম ধাপের ফল প্রকাশিত হয় ২০ আগস্ট রাতে। ওই ধাপে ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।

ভর্তি কমিটির তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯৯ শতাংশ কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তবে এখনো ১ শতাংশ শিক্ষার্থী কলেজ পাননি। দেশের বৈধ কলেজগুলোর ৯৫ শতাংশে শিক্ষার্থী ভর্তি হলেও ৫ শতাংশ কলেজে এখনো কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

এছাড়া প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ পেয়েছেন। তবে ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের আবেদন করলেও সফল হতে পারেননি।

নীতিমালা অনুযায়ী এবারও তিন ধাপে আবেদন নেওয়া হচ্ছে। নির্বাচিতদের কলেজে চূড়ান্ত ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর। আর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা
উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা