• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দাবি রাশেদ খানের

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪১ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে। নুরের খোঁজ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের আগে সমাবেশ থেকে এ দাবি জানান তিনি। 

রাশেদ বলেন, নুরকে হত্যার উদ্দেশে তাকে বুটজুতা দিয়ে পেষা হয়েছে। গতকাল অনেকে বলেছেন আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের গিয়েছিলাম, সে জন্য মেরেছে। অথচ আমরা সেখান থেকে আমাদের কার্যালয়ের সামনে আসার পরই নুরসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা হয়েছে। হামলায় জড়িত সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

রাশেদ খান বলেন, নুরের ওপর হামলার ঘটনাকে অনেকে নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে দেখছেন। আমরা মনে করি, এর সঙ্গে নির্বাচন বানচাল বা এক এগারো হওয়ার কোনো সুযোগ নেই। 

তিন দফা দাবি হলো:-

১। আজকের মধ্যে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন 

২। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ  

৩। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা।

অন্যান্য দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন—ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড