• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

কুষ্টিয়া প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হলো বৃদ্ধা বুলু খাতুনের বসতবাড়ি। আগুনে বসতঘর সহ ঘরের মধ্যে থাকা সব আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। বুলু খাতুন (৬৫) ভিক্ষাবৃত্তি  করে বিধবা এক মেয়ে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন।

তার একমাত্র সম্বল বসতবাড়ি। সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন তার মাথা গোঁজার ঠাঁই নেই।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ২ টার সময় শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ২ টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃদ্ধা বুলু খাতুন বলেন,  মুহূর্তেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি পরনের কাপড়গুলোও পুড়ে গেছে। আর কিছু রইলো না। এখন থাকবো কোথায় তা জানিনা। আমি ভিক্ষা করে খায়। থাকার জায়গা টুকু নেই। কুমারখালী নিবার্হী কর্মকর্তা আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমার থাকার মতো একটি ঘর দরকার।

কুমারখালী নিবার্হী কর্মকর্তা মোঃ মিকাইল ইসলাম, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি চিনি, দুই কেজি মশুর ডাল, দুই কেজি ছোলা বুট প্রদান করেছেন।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মিকাইল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক অবস্থায় দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে কিছু সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরও সহায়তা দেয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও