• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪০ পি.এম.
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের-ছবি সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে বাসভবনের আশপাশে একদল লোক জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিচার দাবি করে স্লোগান দিতে থাকে।

জিএম কাদেরের স্ত্রী ও পার্টির উপদেষ্টা শেরিফা কাদের ঢাকা পোস্টকে জানান, "সকাল থেকে আমাদের বাসভবনের আশপাশে বিভিন্ন ধরনের মানুষ জড়ো হচ্ছে। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসনের নির্দেশে আমাদের বাসায় কোনো অননুমোদিত লোক ঢুকতে পারছে না।"

এর আগে শুক্রবার রাতেও গণঅধিকার পরিষদ ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে জাপা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল। মিছিলটি জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদ ও জাপার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলায় গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক