• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাজশাহীর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিপি পদে নারী শিক্ষার্থী

রাজশাহী ব্যুরো    ৩০ আগস্ট ২০২৫, ০৪:১৮ পি.এম.
তাসিন খান। ছবি: ভিওডি বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষার্থী সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাসিন খান ভিপি পদে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে সামনে থেকে কাজ করতে গিয়ে। তিনি জানান, "জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে কাজ করতে গিয়ে মৃত্যুকে কাছ থেকে দেখেছি। স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার পরে ভাবলাম, রাকসু নির্বাচনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেওয়া উচিত। ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা শেষে তিনি ভিপি পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

রাকসু ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৯ সাল পর্যন্ত কোনো নারী প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দিতা করেননি। দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর এবার তাসিন একমাত্র নারী ভিপি প্রার্থী।

তাসিন ভোটের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, "মতাদর্শিক দ্বন্দ আছে, কিছু সংগঠন সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছে। প্রশাসন এখনো তৎপর নয়। সাইবার বুলিং সেল গঠনের পরিকল্পনা আছে, তবে কার্যক্রম শুরু হয়নি। ভোটার ও প্রার্থীরা যাতে নিরাপদে সহাবস্থান করতে পারে, তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

রাকসুর মনোনয়নপত্র বিতরণ ২৪-২৮ আগস্ট হয়েছে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১-৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ নির্ধারিত ২৫ সেপ্টেম্বর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ