• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০১:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক মাক্রোবাস চালক আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান।

শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে তাড়াশ পৌর উত্তর ওয়াবদাবাঁধ এলাকায় তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মজনু পারভেজ ২৫ বছর পূর্বে পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে পারিবারিকভাবে বি‌য়ে ক‌রে‌নে। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ওভাবের তাড়নায় উভয়ের মধ্যে ঝগড়া ঝাটি  লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ৩ মাস আগে রোকসানা খাতুন ছেলে মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যায়। বেশ কয়েকবার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুনকে আনতে ব্যর্থ হন মজনু পারভেজ। ৭ দিন আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি অবগত করেনি। শুক্রবার বিকেলে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার চিঠি বাড়িতে দিয়ে গেলে। তারপর থেকে তিনি বিষন্নতায় ভুগতেন। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ