• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পি.এম.
বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সিএ প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি। রোববার ১৫ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক বই উপহার দেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে বিশেষ টাস্কফোর্সের সুপারিশ
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে বিশেষ টাস্কফোর্সের সুপারিশ
আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ, কমেছে রিজার্ভ
আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ, কমেছে রিজার্ভ
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত