• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আহত নুরকে দেখতে ঢামেকে গেলেন প্রেস সচিব

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ১১:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে পৌঁছে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এর আগে বিজয়নগর ও কাকরাইল এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নুরসহ আরও কয়েকজন নেতা-কর্মী আহত হন।

প্রাথমিকভাবে আহতদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নুরকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছান।

ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এলাকায় মোতায়েন করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা