• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুর

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ পি.এম.
সংঘর্ষে গুরুতর আহত নুর। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের ভেরিফায়েড আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জাপার কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা দাবি করেন, অবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র, শ্রমিক-জনতা তাদের বিচারের ব্যবস্থা করবে।

সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি।”

এ ঘটনায় জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়। অপরদিকে গণঅধিকার পরিষদের দাবি, জাপার পক্ষ থেকেই প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক