• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় অপরাধ : ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৬:১৫ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর; দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি ।  

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো, জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন হতে হবে। 

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। 

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, জুলাই চার্টারকে আইনি ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে। কিন্তু সেটা না করেই নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা বলে মনে করি। আমরা এটা হতে দেবো না।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩