• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতীয় টিভি চ্যানেল বন্ধ চেয়ে করা রিটের শুনানি পেছালো

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় সব বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশের অভ্যন্তরে বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনানি পেছানো হয়েছে। নতুন শুনানির তারিখ আগামী বছরের জানুয়ারিতে ধার্য করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। 

চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রিটে সরকারকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধে আদেশ দেওয়ার আবেদন জানানো হয়। 

এতে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। 

এর আগে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে সরকারের নির্দেশনা চেয়ে সৈয়দা শাহিন আরা লাইলির দায়ের করা একটি রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন