• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০১:০৫ পি.এম.
রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গতানুগতিক এবং অসচ্ছ নির্বাচনী রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার যেকোন উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদ প্রস্তুত হয় নাই, তার আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অথচ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে যেখানে জুলাই সনদের আলোকে নির্বাচন সবার কাম্য ছিলো। হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করে শুধু নির্বাচনী রোডম্যাপ দিলে হবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই। 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তার কবরে জাগপা’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে যেমন উদ্বুদ্ধ করেছিল একই ভাবে জুলাই গণঅভ্যুত্থানেও উদ্বুদ্ধ করেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধে নজরুলের বিকল্প নাই। জাতীয় কবির লেখনী থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে কারণ সার্বভৌমত্ব রক্ষায় হিন্দুস্তান এবং সন্ত্রাসী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলমান। নজরুলের ভাষায় আমাদের শপথ নিতে হবে, সেই দিন হব শান্ত যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না। 

জাতীয় কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় আরও অংশগ্রহণ করেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো: হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ন আহ্বায়ক আলী ফকির, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি: মো: সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, সহ সভাপতি শাহাবুদ্দিন সাবু ও মো: আলামিন ডালিম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর