• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মধুপুর জঙ্গলে যাত্রীবেশে ছিনতাই

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবেশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে, মধুপুর উপজেলার জলছত্র পঁচিশ মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী ইমরান আলী (১৭) জলছত্র বংশীবাইদ এলাকার আহাম্মদ আলীর ছেলে এবং মধুপুর শহরের বিন্দু প্লাজার জাকির স্টোরের কর্মচারী।

ইমরান জানান, সিএনজিতে করে মধুপুর থেকে জলছত্রে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুজন যাত্রী ওঠে। কিন্তু জলছত্র বাজারে নামিয়ে না দিয়ে সিএনজিটি পঁচিশ মাইল বাজার অতিক্রম করে নিয়ে যায়। পরে দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে কাছাকাছি একটি জঙ্গলে নিয়ে যায় ছিনতাইকারীরা। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ইমরানের অভিযোগ, সিএনজি চালকসহ ওই দুই যাত্রী মিলে ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি এলাকায় প্রায়ই এ ধরনের ছিনতাই হচ্ছে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ টহল ও তল্লাশি চালায়। পাশাপাশি পার্শ্ববর্তী মুক্তাগাছা থানাকেও অবগত করা হয়েছে। তল্লাশি কার্যক্রম এখনো চলমান রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ