• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে বলপ্রয়োগে নিন্দা ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৭:১১ পি.এম.
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।ছবি: সংগৃহীত

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। একই সঙ্গে আলোচনায় সমাধানযোগ্য বিষয়কে রাজপথে না টানার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

ববি হাজ্জাজ বলেন, “দেশের সব শিক্ষার্থীই আমাদের সন্তান। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা তাদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। কোটা বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া জুলাই আন্দোলনের চেতনায় আমরা মেধা ও যোগ্যতাকেই মূল্যায়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করি। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শ্রম, সততা ও অভিজ্ঞতারও বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে আরও সংবেদনশীল হবে— আমরা নতুন বাংলাদেশে এই প্রত্যাশা রাখি। বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম আচরণের তীব্র নিন্দা জানাই। তবে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখি।”

সরকার গঠিত কমিটিকে দ্রুত শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে সিদ্ধান্ত দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোটা কখনো মেধার পথে বাধা হতে পারে না। পাশাপাশি যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা যাতে অবমূল্যায়নের শিকার না তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।”

ববি হাজ্জাজ আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরবর্তী সরকারের অংশ হতে পারলে আমরা শিক্ষাক্ষেত্রে সব বৈষম্য দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের